দেশের অধিকাংশ বড় সিন্ডিকেটের পেছনে সরকার দলের হাত থাকে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
তিনি বলেছেন, অতীতের মতো এখনও তেমনই আছে, এর কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির বলেন, জ্বালানিতে এখন হাহাকার। তেল আছে শুধু সংসদে। সেখানে সরকারি দলের ট্রেজারি বেঞ্চ থেকে কেউ কথা বললে মনে হয়, তেলের ওপর বাংলাদেশ ভাসছে। শুধু কিছু অসৎ চোর-চোট্টা মানুষের কারণে আমরা সমস্যায় পড়ে গেছি।


