স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় অপরাধী কোন ছাড়া পাবে না।

বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

দেশের ৪৯২টি উপজেলায় বিদ্যমান ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রূপান্তর করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী বিভাগ ও কুমিল্লায় পাঁচটি শিশু হাসপাতাল করা হবে। যার প্রতিটিতে একটি করে থাকবে আইসিইউ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চায়না-বাংলাদেশ যৌথভাবে নারীদের জন্য ১০০০ শয্যা বিশিষ্ট পাঁচটি হাসপাতাল তৈরি করবে।

সাখাওয়াত হোসেন বলেন, দেশের ৬-১০টি উপজেলায় পাইলটিংভাবে ছেলে বা মেয়ে সবার জন্য ঘরে ঘরে গিয়ে চিকিৎসার সেবার ব্যবস্থা করা হবে। কার্যক্রম স্বাভাবিক বা ঠিক হলে পরবর্তীতে সারা দেশে করা হবে। ডেঙ্গুর ভেরিয়েন্টের ওপর নির্ভর করে সাথে সাথে ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, হাম এবং ডেঙ্গু এ রোগ দু’টির প্রতিরোধে কাজ করা হচ্ছে। ডেঙ্গু রোগীদের জন্য প্রতিটি প্রাইভেট হাসপাতালে ১০ শতাংশ বেড বরাদ্দ থাকবে।

তিনি বলেন, দুর্নীতির বলয় থেকে বের হয়ে জনস্বাস্থ্যকে সহজ করার কাজ করছে সরকার।

সূত্র: বাসস

Share.
Leave A Reply

Exit mobile version