গাজীপুরের কালিয়াকৈর সফিপুরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে প্রতিষ্ঠানটির ন্যাচারাল মেডিসিন বিভাগে এ আগুন লাগে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রায়হান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেল ৪টা ২৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এর মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় বিকেল ৪টা ৩৪ মিনিটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Share.
Leave A Reply

Exit mobile version