কাতারের উপকূলীয় জলসীমায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও একজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ তথ্য প্রকাশ করেছে আল জাজিরা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, হেলিকপ্টারটিতে মোট সাতজন আরোহী ছিলেন। তাদের মধ্যে ছয়জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে একজন এখনও নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজে বের করতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিশেষজ্ঞ দলগুলো নিখোঁজ ব্যক্তির সন্ধানে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। এ মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে কাতার সরকার।

এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কারিগরি ত্রুটির কারণেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version