মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস উপসাগরীয় উপকূলে মঙ্গলবার (২৪ মার্চ) একটি তেল শোধনাগারে বড় ধরনের বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আকাশে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ার কারণে আশেপাশের স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, পোর্ট আর্থারে অবস্থিত ভ্যালেরো তেল শোধনাগারে বিস্ফোরণের কারণ হতে পারে একটি শিল্প হিটারের যান্ত্রিক ত্রুটি। স্থানীয় পুলিশ ও কর্মকর্তারা জানিয়েছে, কোনো নাশকতার প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

শোধনাগারের কর্তৃপক্ষ এবং পোর্ট আর্থারের মেয়র শার্লট এম. মোজেস নিশ্চিত করেছেন, এই ঘটনায় কোনো শ্রমিক বা সাধারণ মানুষ আহত বা নিহত হননি। সব কর্মীর হিসাব নেওয়া হয়েছে এবং তারা সুরক্ষিত রয়েছেন।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

Share.
Leave A Reply

Exit mobile version