জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর এবার জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন তার ছেলে আহমাদ আতাউল্লাহ সালমান। তিনি নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

পোস্টে সালমান বলেন, ‘আব্বুর এক্স আইডিটি হ্যাক হয়েছে। একটি চক্র নির্বাচনকে সামনে রেখে এই চক্রান্ত করছে। কেউ বিভ্রান্ত হবেন না। এর জবাব ১২ তারিখের ব্যালটের মাধ্যমে এই দেশের জনগণ দেবে ইনশাআল্লাহ।’

Share.
Leave A Reply

Exit mobile version