এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল থাকার বিষয়টি স্বীকার করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শুধু স্বীকারই নয় সংশ্লিষ্ট প্রশ্ন দুটিতে শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে বলেও নিশ্চিত করেছেন তিনি।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

তিনি বলেন, ফিজিক্সের প্রশ্ন ছয় এবং সাত এই দুইটি প্রশ্ন ভুল হয়েছে। দায়িত্ব পেয়েছি মাত্র চার মাস। কোশ্চেন মডারেটর আগের। কোশ্চেন মডারেট করতে হলে দুই বছর আগে থেকে শুরু করতে হয়।’

তারপরও আমরা আমাদের দায় স্বীকার করছি। এই বিষয়ের যে দুটি প্রশ্নে ভুল পাওয়া গেছে তার পূর্ণ নম্বর দেওয়া হবে।

বৈরী আবহাওয়ায় পরীক্ষা চলমান রাখার বিষয়েও ব্যাখ্যা দেন তিনি। তিনি বলেন, বিভাগীয় কমিশনার, স্থানীয় প্রশাসন, আবহাওয়া অফিসের মতামতের ভিত্তিতে এইচএসসি পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

Share.
Leave A Reply

Exit mobile version