পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন দিনে রাজধানীর বিভিন্ন সরকারি শিশু পরিবার পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার তিনি মিরপুর শিশু পরিবার (বালক), তেজগাঁও শিশু পরিবার (বালিকা) এবং আজিমপুর ছোটমণি নিবাস পরিদর্শন করেন।

এসময় তিনি সেখানে অবস্থানরত শিশুদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের খাদ্য, চিকিৎসা সেবা, পরিচ্ছন্নতা ও বসবাসের পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি খাবারের মানও যাচাই করেন।

পরিদর্শনকালে মন্ত্রী শিশুদের সঙ্গে কিছু সময় কাটিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন, যা শিশুদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দের সঞ্চার করে। তিনি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, পরিবেশ ও ব্যবস্থাপনা ঘুরে দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় তিনি সমাজের সচ্ছল ও উচ্চবিত্ত মানুষের প্রতি সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। মন্ত্রী বলেন, “সরকারি ও বেসরকারি উদ্যোগ সম্মিলিতভাবে কাজ করলে শিশুদের জীবনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”

Share.
Leave A Reply

Exit mobile version