লেবাননে ইসরায়েলি হামলায় হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ–এর সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ১২৩ জন এবং আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।

শুক্রবার (৬ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১২৩ জনে দাঁড়িয়েছে। এ হামলায় আহত হয়েছেন ৬৮৩ জন।

এদিকে হিজবুল্লাহ ইসরায়েলি নাগরিকদের সতর্ক করে জানিয়েছে, তারা যেন উত্তরের সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটারের মধ্যে থাকা শহরগুলো থেকে সরে যায়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় হাজার হাজার মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। দেশটির রাজধানী বৈরুত–এর দক্ষিণ উপশহরগুলো প্রায় জনশূন্য হয়ে পড়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।

বাস্তুচ্যুত অনেক পরিবার আশ্রয় নিয়েছে বৈরুতের সমুদ্রসৈকতে।

তাদেরই একজন ৬১ বছর বয়সী ইউসুফ বলেন,
“আপনি বাঁচবেন কি না, সেটা এখন ভাগ্যের ওপর নির্ভর করছে। কেন এই যুদ্ধ?”

Share.
Leave A Reply

Exit mobile version