ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানায়, ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
এর প্রায় ৮ ঘণ্টা আগে ইসরাইল ইরানের রাজধানী তেহরানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল।
ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় দেশটির মধ্যাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানো হচ্ছে।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে। একই সময়ের কাছাকাছি ইরাক থেকেও ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে বিভিন্ন ইসরাইলি সংবাদমাধ্যমে জানানো হয়েছে।


