ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর–এর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা এবং কানেক্টিভিটি ইস্যুতে আলোচনা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা, জ্বালানি খাত এবং আঞ্চলিক সংযোগ (কানেক্টিভিটি) জোরদার করার বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হয়েছে।

ক্রস-বর্ডার এনার্জি সহযোগিতা প্রসঙ্গে প্রণয় ভার্মা বলেন, এটি একটি বড় পরিসরের বিষয় এবং এ নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। তবে এ মুহূর্তে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো সম্ভব নয়।

ভারতের ভিসা কার্যক্রম কবে নাগাদ স্বাভাবিক হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভিসা চালুর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

Share.
Leave A Reply

Exit mobile version