তিন মাসের পুনর্বাসনপ্রক্রিয়া শেষে চোটমুক্ত হয়েছেন ভারতের নারী ক্রিকেট দলের ব্যাটসম্যান জেমিমা রদ্রিগেজ। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে আবারও মাঠে ফেরার অপেক্ষায় আছেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার।
গত ৩ আগস্ট ইংল্যান্ডের দ্য হানড্রেডে সাউদার্ন ব্রেভের হয়ে খেলতে গিয়ে চোট পান জেমিমা। পরীক্ষায় তার ডান হ্যামস্ট্রিংয়ে গুরুতর চোট ধরা পড়ে। এরপর এশিয়া কাপ, জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমস এবং জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সুস্থতার খবর জানিয়েছেন জেমিমা। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘হ্যামস্ট্রিং থেকে এখন পুরোপুরি ফিট আমি। তিন মাসের পুনর্বাসন শেষে আর অপেক্ষা করতে পারছি না, কবে আবার মাঠে ফিরব।’
আসামী ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের হয়ে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে তার। সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত।
এর আগে ঘরোয়া ক্রিকেটে মুম্বাই দলের সঙ্গে যোগ দিয়েছেন জেমিমা। পুনেতে চলমান সিনিয়র নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে তার খেলার কথা রয়েছে।



