সময় সমাচার ডেস্ক :
আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’ তাদের প্রটেকশন বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটিতে ‘সিনিয়র অফিসার’ পদে মোট ২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ০৬ মে ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
চাকরির বিস্তারিত তথ্য:
বিভাগ: প্রটেকশন
পদের নাম: সিনিয়র অফিসার
পদসংখ্যা: ০২ জন
চাকরির ধরন: বেসরকারি চাকরি (চুক্তিভিত্তিক)
কর্মক্ষেত্র: অফিসে
কর্মস্থল: কক্সবাজার (টেকনাফ ও উখিয়া)
যোগ্যতা ও অভিজ্ঞতা:
শিক্ষাগত যোগ্যতা: বিএসএস (BSS) পাস হতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে এনজিও বা উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা থাকতে হবে।
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
বয়সসীমা: বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনো বয়সের কথা উল্লেখ নেই।
বেতন ও সুযোগ-সুবিধা:
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি সংস্থার নিজস্ব নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
আবেদনের সময়সীমা ও প্রক্রিয়া:
আবেদন শুরুর তারিখ: ২৭ এপ্রিল ২০২৬
আবেদনের শেষ তারিখ: ০৬ মে ২০২৬
আবেদনের মাধ্যম: অনলাইন
অফিশিয়াল ওয়েবসাইট:https://www.savethechildren.net
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের অনলাইনে সেভ দ্য চিলড্রেনের অফিশিয়াল ওয়েবসাইট বা নিয়োগ পোর্টালে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।


