সুনামগঞ্জের তাহিরপুর ও ধর্মপাশা উপজেলায় বজ্রপাতে এক শিক্ষার্থীসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার ( ১৮ এপ্রিল) দুপুরে পৃথক পৃথক বজ্রপাতে তারা মারা যান।
তারা হলেন, ধর্মপাশা উপজেলায় ২ জন, জামালগঞ্জ ১ জন, তাহিরপুরের ১ জন ও দিরাই উপজেলায় আরেকজনের মৃত্যু হয়।
এ সময় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

