সড়ক দুর্ঘটনায় নিহত বা আহত যেকোনো ব্যক্তি, এমনকি চালকরাও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের তহবিল থেকে আর্থিক সহায়তা পাবেন।

শনিবার (৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিআরটিএ।

এতে বলা হয়, এ সহায়তা পেতে দুর্ঘটনার ৯০ দিনের মধ্যে ফরম-৩২-এ চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড বরাবর বা অনলাইনে বিএসপির মাধ্যমে আবেদন করতে হবে। বিধিমালায় অনুযায়ী ৯০ দিন পর আবেদনের সুযোগ নেই।

বিআরটিএ আরও জানায়, সহায়তার পরিমাণ মৃত্যুর ক্ষেত্রে অন্যূন ৫ লাখ, অঙ্গহানির ক্ষেত্রে অন্যূন ৩ লাখ, গুরুতর আহত হয়ে স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা না থাকলে অন্যূন ৩ লাখ এবং স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা থাকলে অন্যূন ১ লাখ টাকা। অনুমোদিত সহায়তার অর্থ আবেদনকারীর ব্যাংক হিসাবে চেকের মাধ্যমে প্রদান করা হবে।

Share.
Leave A Reply

Exit mobile version