পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, পলাতক শেখ হাসিনা একজন সন্ত্রাসী, তাকে কোনো পাসপোর্ট দেবে না বাংলাদেশ। তিনি বলেন, বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাকে ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ।

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি। একজন সাজাপ্রাপ্ত আসামি, হত্যাকারী তো এ আবেদন করতে পারে না।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন,তিনি আসতে চাইলে তাকে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আত্ততায় দেশে ফেরত আসতে হবে। শুধু টাকার জন্য কোনো লবিস্ট যদি তার হয়ে কাজ করে তাদের নৈতিক অবস্থান কোথায়?

বাংলাদেশ পরিস্কার করে ভারতকে বলেছে বন্দি বিনিময় চুক্তির আত্ততায় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এর আগে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে ফিরতে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে সোমবার (৯ নভেম্বর) আবেদন করেছেন।

এই আবেদনকে ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে হাসিনার নেয়া সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘ দুই বছরেরও বেশি সময় আগে এক রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে তার দীর্ঘ শাসনের অবসান ঘটে।

Share.
Leave A Reply

Exit mobile version