ইরান সংকট নিরসনে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা বা সহায়তার প্রয়োজন নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আসন্ন বৈঠকের আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আত্মবিশ্বাসী মন্তব্য করেন।

চলতি সপ্তাহে চীনে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাত করার কথা রয়েছে ট্রাম্পের। সেখানে ইরান ইস্যুতে চীনের কোনো সহায়তা তিনি চাইবেন কি না-এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, না, ইরান ইস্যুতে আমাদের কারো সাহায্যের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমরা এই লড়াইয়ে জিতবই, তা সেটা শান্তিপূর্ণভাবেই হোক কিংবা অন্য কোনো উপায়ে।

ইরানের সামরিক সক্ষমতা বর্তমানে তলানিতে-এমন দাবি করে ট্রাম্প বলেন, তাদের নৌবাহিনী শেষ, তাদের বিমান বাহিনীও ধ্বংস হয়ে গেছে। তাদের যুদ্ধযন্ত্রের প্রতিটি অংশ এখন অকেজো।

Share.
Leave A Reply

Exit mobile version