ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ঢাকা মেট্রোপলিটন এলাকায় ২ হাজার ১৩১টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৭টি ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে অতিরিক্ত পুলিশসহ ৭ জন করে পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকবে।

সোমবার (৯ জানুয়ারি) ডিএমপির মিডিয়া সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ডিএমপির নেয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ভোট কারচুপির সুযোগ নেই জানিয়ে ভোটের দিন সাংবাদিকদের নিরাপত্তার নিশ্চিত করা হবে বলেও জানান। নির্বাচন ঘিরে কোনো শঙ্কা নেই জানিয়ে কমিশনার আরও বলেন, অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি ভালো।

Share.
Leave A Reply

Exit mobile version