রাজধানীর সবুজবাগ মাদরটেক বাগানবাড়ি এলাকা থেকে অজ্ঞাত এক তরুনীর খন্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬আগস্ট) সকাল ৮টার দিকে মাদারটেক বাগানবাড়ি খালপাড় কালভার্টের নিচ থেকে তরুণীর খন্ডিত মাথা ও হাত উদ্ধার করে পুলিশ।

সবুজবাগ থানার উপ পরিদর্শক নুরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে সকাল ৮টার দিকে মাদারটেক বাগানবাড়ি খালপাড়, কালভার্টের নিচে ময়লার স্তুপ থেকে ওই তরুনীর খন্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করা হয়। মাথা ও হাত দুটি একটি শপিং ব্যাগের মধ্যে ছিল।

তিনি আরও জানান, শরীরের অবশিষ্ট অংশ পাওয়া যায়নি। খুজে বের করার চেষ্টা চলছে। ওই তরুনী বয়স আনুমানিক (২০) বছর। তার পরিচয় শনাক্তের জন্য সিআইডির ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে।

Share.
Leave A Reply

Exit mobile version