মেজর জেনারেল মো. জাহাংগীর আলমকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ফেরাতে সেনাবাহিনীতে ন্যস্ত করেছে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এর আগে তাকে প্রেষণে রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।

Share.
Leave A Reply

Exit mobile version