কুমিল্লায় ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে প্রাণহানির ঘটনার পর দেশের মহাসড়ক অতিক্রমকারী রেলক্রসিংগুলোতে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন কৃষি, প্রাণিসম্পদ ও খাদ্যমন্ত্রী আমিনুর রশীদ।

রোববার (২২ মার্চ) সকাল ১১টার দিকে কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দেন।

আহতদের চিকিৎসা বিষয়ে তিনি বলেন, গুরুতরদের প্রয়োজন হলে ঢাকা বা বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। নিহতদের পরিবারকে মরদেহ বাড়িতে নেওয়ার জন্য তাৎক্ষণিক ২৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

Share.
Leave A Reply

Exit mobile version