কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা তার সমর্থকদের উদ্দেশে সংযত থাকার বিশেষ আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই অনুরোধ জানান।

মুফতি আমির হামজা তার পোস্টে লিখেছেন, প্রিয় দেশবাসী,এবং আমার সকল শ্রেণির সমর্থকবৃন্দ – আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাই, আমাকে নিয়ে যেসমস্ত জায়গায় মিডিয়া ট্রায়াল চলে অথবা আমাকে নিয়ে কটু কথা বলা হয় – সেসব জায়গায় গিয়ে আপনারা খারাপের বিপরীতে খারাপ কথা বলে দৃষ্টান্ত স্থাপন করবেন না। হয় আপনারা সুন্দরভাবে বুঝিয়ে বলবেন, অথবা চুপ থেকে এড়িয়ে যাবেন। কিন্তু কোনোক্রমেই আমার পক্ষ নিয়ে কাউকে বিন্দুমাত্র কটু কথা শোনাবেন না। মুমিনের জবান থেকে অপর মুমিন হেফাজতে থাকবে – এটিই আমাদের কাম্য।

সমালোচকদের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে এই সংসদ সদস্য বলেন, আর আমার বিরুদ্ধে বিভিন্ন মিডিয়া টুইস্টেড করে যেসমস্ত নিউজ করেন, আমাকে নিয়ে যারা কটু কথা বলেন – সেটার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আমি এগুলো নিয়ে বিন্দুমাত্র বিচলিত নই। নিশ্চয়ই মিথ্যার উপরে সত্য বিজয়ী হবে।

Share.
Leave A Reply

Exit mobile version