অ্যান্ডি বার্নহামের জন্য প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে সোমবার ডাউনিং স্ট্রিট ত্যাগ করেছেন কেয়ার স্টারমার।

লন্ডনের মধ্যাঞ্চলের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দেওয়া বিদায়ী ভাষণে স্টারমার বলেন, ‘দুই বছর আগের তুলনায় ব্রিটেন এখন অধিকতর শক্তিশালী ও আরও ন্যায়সংগত হয়েছে বলে আমি বিশ্বাস করি।’

তিনি আরও বলেন, ‘আমি আন্তরিকতার সঙ্গে বিদায় নিচ্ছি। আমি হাসিমুখে বিদায় নিচ্ছি। আমরা একসঙ্গে যা অর্জন করেছি, তার সবকিছুর জন্য আমি গর্বিত।’

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

কেয়ার স্টারমার এরপর রাজা তৃতীয় চার্লসের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিতে বাকিংহাম প্রাসাদের উদ্দেশে রওনা হন।

Share.
Leave A Reply

Exit mobile version