ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা-কে বেলজিয়ামে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি ইউরোপীয় ইউনিয়নেও ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন।

শুক্রবার (১০ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনরত প্রণয় ভার্মা খুব শিগগিরই তার নতুন দায়িত্ব গ্রহণ করবেন।

উল্লেখ্য, ২০২২ সালের আগস্টে তিনি ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে যোগ দেন। এর আগে তিনি ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Share.
Leave A Reply

Exit mobile version