এনবিআর ডেস্ক :
০৬ মে ২০২৬ খ্রি: বিসিএস (কর) একাডেমিতে কর পরিদর্শকবৃন্দের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স (IFC-8), (IFC-9) এবং সহকারী রেজিষ্ট্রারবৃন্দের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স (SFC-1) এর বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিল, “Traditional Audit অপেক্ষা Risk Based Audit System ই কর ফাঁকি রোধে অধিক কার্যকরী। উক্ত বিতর্ক প্রতিযোগীতায় সভাপতিত্ব করেন বিসিএস (কর) একাডেমির সম্মানিত মহাপরিচালক জনাব মো: মাসুদুর রহমান মাসুদ। অনুষ্ঠানে প্রধান বিচারক হিসাবে উপস্থিত ছিলেন কর অঞ্চল-১৮ এর সম্মানিত কর কমিশনার জনাব মোহাম্মদ ওয়াহিদ উল্লাহ খান। বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ী হয় পক্ষ দল (IFC 9) এবং শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয় পক্ষদলের দলনেতা কাজী তাওসিন ইসলাম। বিসিএস (কর) একাডেমির উপ পরিচালক (গবেষেণা) জনাব শাহিন সুলতানা ও উপ পরিচালক (প্রশিক্ষণ) জনাব মওদুদ আহম্মদ ভূঁইয়াসহ অন্যান্য অনুষদবৃন্দ উক্ত বিতর্ক প্রতিযোগীতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন।


