যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুদ হ্রাস পাওয়ার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে ২ ডলারের বেশি বেড়েছে।
বুধবার (২৯ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সংঘাত সাময়িক শিথিল হওয়ার ফলে আগের কার্যদিবসে যে লোকসান হয়েছিল, দর বৃদ্ধির মাধ্যমে তা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে তেলের বাজার।
দিনের শুরুর লেনদেনে ব্রেন্ট ক্রুডের দর প্রতি ব্যারেলে ২ দশমিক ৭১ ডলার বা ৩ দশমিক ২ শতাংশ বেড়ে ৮৬ দশমিক ৮০ ডলারে গিয়ে পৌঁছায়।
একই সময়ে আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলে ২ দশমিক ২৬ ডলার বা ৩ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮১ দশমিক ৯৫ ডলারে কেনাবেচা হতে দেখা যায়।
সূত্র: আল জাজিরা

