রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।

বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, বিকেলে বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। আমরা ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

Share.
Leave A Reply

Exit mobile version