বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়েছে। প্রস্তাবক কমিটির সুপারিশ এবং পুরস্কার কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে বাংলা একাডেমির নির্বাহী পরিষদ এই পুরস্কার অনুমোদন করে।

আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

এবারের পুরস্কারপ্রাপ্তরা হলেন— কবিতা: মোহন রায়হান, কথাসাহিত্য: নাসিমা আনিস, প্রবন্ধ/গদ্য: সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্য: হাসান হাফিজ, অনুবাদ: আলী আহমদ, গবেষণা: মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞান: ফারসীম মান্নান মোহাম্মদী, মুক্তিযুদ্ধ: মঈদুল হাসান|

বাংলা একাডেমি প্রতি বছর ভাষা, সাহিত্য ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করে।

Share.
Leave A Reply

Exit mobile version