ফেনী প্রতিনিধি :

চট্টগ্রামের জোরারগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১০ মে) ফেনীস্থ-৪ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে ফেনী ব্যাটালিয়নের অলিনগর বিওপির টহলদল চট্টগ্রামের জোরারগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

ফেনীস্থ-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান গণমাধ্যমকে বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা পণ্য শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version