টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়ায় ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মির্জাপুরে মহেড়া রেলওয়ে স্টেশন মাস্টার সোহেল রানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এ অঞ্চলের ট্রেনের যাত্রীরা।

