মডেল ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল প্রায়ই নিজের নতুন লুক ও ফ্যাশন সেন্স দিয়ে ভক্তদের মাঝে সাড়া ফেলেন। এবারও তার ব্যতিক্রম হলো না। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের নতুন ফটোশুটের একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন; যা বেশ নজর কেড়েছে নেটিজেনদের।
এবারের ছবিতে সুনেরাহকে দেখা গেছে অ্যাশ-পার্পল রঙের একটি আধুনিক ও জমকালো শাড়িতে। এর সঙ্গে তিনি পরেছেন ভারী পাথর ও চুমকির কাজ করা হাই-নেক স্লিভলেস ব্লাউজ। কানে ঝুলন্ত পাথরের দুল, হাতে মানানসই ছোট ক্লাচ ব্যাগ এবং হালকা ওয়েভি হেয়ারস্টাইলে তাকে দেখাচ্ছিল স্নিগ্ধ ও গ্ল্যামারাস।
কখনো প্রাণখোলা হাসিতে ক্যামেরায় পোজ দিচ্ছেন, আবার আভিজাত্যপূর্ণ ভঙ্গিমায় দাঁড়িয়ে থেকেছেন। ক্যাপশনে সুনেরাহ লিখেছেন, ‘ইন মাই সেলফ-লাভ এরা’। অর্থাৎ, নিজেকেই ভালোবাসতে এখন ব্যস্ত অভিনেত্রী।
ছবিগুলো প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের মন্তব্যের বন্যা বয়ে যায়। অধিকাংশ ভক্তই তার এই লুকের প্রশংসা করেছেন। এক অনুরাগী লিখেছেন, ‘এই চমৎকার পোশাকটি আপনাকে দারুণ মানিয়েছে।’
সব মিলিয়ে, নতুন এই ফটোশুটের ছবিগুলো নিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা চলছে, যেখানে ইতিবাচক মন্তব্যের সংখ্যাই বেশি।
২০১৯ সালে তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’ চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেন সুনেরাহ বিনতে কামাল। এছাড়াও তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘অন্তর্জাল’, ‘উৎসব’, ‘দাগি’। অভিনয়ে বরাবরের মতোই বেশ প্রশংসিত এই অভিনেত্রী; পেয়েছেন নানা পুরস্কারও।



