ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি-এর জীবনে এবারের রমজান এসেছে একরাশ শূন্যতা নিয়ে। যাঁর উপস্থিতিতে সেহরি ও ইফতারের মুহূর্তগুলো ছিল প্রাণবন্ত, সেই প্রিয় নানুভাই এখন আর নেই। ফলে স্মৃতি আর আবেগের ভারে রোজার দিনগুলো যেন আরও বেশি নিঃসঙ্গ হয়ে উঠেছে এই অভিনেত্রীর জন্য।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নিজের ব্যক্তিজীবন, আসন্ন ঈদ এবং ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেন পরীমণি। সেখানে নানুভাইকে হারানোর কষ্টের কথাও উঠে আসে তার কথায়।

পরী বলেন, ‘বাসায় মুরুব্বীরা নেই, তাই নানুভাইকে খুব মিস করছি। রোজার দিনে নানুভাইয়ের মেমোরিগুলোই আসলে বেশি মনে পড়ে। কারণ উনার জন্য সেহরি বানানো, ইফতারের আয়োজন করা—সবকিছুই উনাকে ঘিরেই ছিল আমার। উনি নেই, তাই মনে হচ্ছে রোজাটা কেমন একটা ফিকে ফিকে লাগছে।’

নিজের ইফতারের অভ্যাস প্রসঙ্গে তিনি জানান,
‘আমি দুধ-কলা-ভাত বেশি পছন্দ করি। ইফতারিতে ভাজাপোড়া খাওয়া হয় না, শরবত আর খেজুর দিয়েই সেরে ফেলি।’

ঈদকে ঘিরে কেনাকাটার বিষয়েও ভিন্ন দৃষ্টিভঙ্গির কথা বলেন এই নায়িকা। তার ভাষায়, তিনি আলাদা করে ঈদের জন্য শপিংয়ে আগ্রহী নন। বরং নিজের চেয়েও চলচ্চিত্র ইন্ডাস্ট্রির ভালো থাকাকে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

পরীমণি বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রি এবং আমাদের সিনেমা—আমি চাই প্রত্যেকটা সিনেমাই ভালো করুক এবং ব্যবসায় সফল হোক। এখন ইন্ডাস্ট্রির জন্য এটা খুবই দরকার।’

নতুন কাজ প্রসঙ্গে আপাতত বিস্তারিত কিছু বলতে চাননি তিনি। জানিয়ে দেন, ‘এই মুহূর্তে যে কাজের জন্য আসছি, সেটাকেই ফোকাস করতে চাই। এখনই ঘটা করে সবকিছু বলে দেওয়ার তাড়া নেই। ইনশাআল্লাহ সামনে আপনাদের সব জানাবো।’

Share.
Leave A Reply

Exit mobile version