মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া সেতুর ওপর চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (২৯ জুন) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকার গুলিস্তান থেকে মাওয়ার উদ্দেশ্যে যাত্রাকালে এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া সেতুর ওপর মাওয়াগামী এভার গ্রিন পরিবহনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্বল্প সময়ের মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনে নির্বাপণ করে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গেই বাসের সব যাত্রী নিরাপদে নেমে যেতে সক্ষম হন। ফলে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version