ঢাকা বিশ্ববিদ্যালয় এমটিএম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তৃতীয় অভিষেক অনুষ্ঠান গত শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাদিয়া নূর খান এবং পিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. জাহিদ হোসেন। এ ছাড়া, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শহিদুল ইসলাম জাহিদ অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এমটিএম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রম ও উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে মাস্টার অব ট্যাক্স ম্যানেজমেন্ট (এমটিএম) প্রোগ্রামটি বন্ধ হয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ পরিচালিত এ প্রোগ্রাম পুনরায় চালুর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ জানাবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি জনাব মুসতবা ইশতিয়াক আহমদ, অভিষেক অনুষ্ঠানের ইভেন্ট চেয়ার অ্যাডভোকেট হোসাইন আব্দুর রহমান, নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. লোকমান হোসাইন এবং ইভেন্ট কো-চেয়ার মোহাম্মদ মোজাম্মেল হকসহ অ্যাসোসিয়েশনের সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের ফাউন্ডার প্রেসিডেন্ট কে. এম. এনায়েতুল করিম হেলাল।

Share.
Leave A Reply

Exit mobile version