আয়ারল্যান্ড ক্রিকেটের তারকা ব্যাটসম্যান পল স্টার্লিং টি-টোয়েন্টি (টি২০) ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ২০২৩ সালে সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়া স্টার্লিং এ বছরের শুরুতে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তবে ইনজুরির কারণে টুর্নামেন্টের মাঝপথেই তাকে মাঠ ছাড়তে হয়েছিল।

স্টার্লিং জানান, অধিনায়কত্বের চাপ কমালে তিনি নিজের ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দিতে পারবেন। চলতি বছরই তিনি প্রথম আইরিশ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০,০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন।

যেহেতু ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফিকেশন নিশ্চিত হয়ে গেছে, তাই স্টার্লিং মনে করেন নতুন অধিনায়কের জন্য এখন থেকেই দল গঠন শুরু করা দরকার।

টি-টোয়েন্টি থেকে সরলেও ওয়ানডে অধিনায়কত্বের দায়িত্ব তিনি চালিয়ে যাবেন। স্টার্লিংয়ের মূল লক্ষ্য আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত আইসিসি মেনস ক্রিকেট বিশ্বকাপে আয়ারল্যান্ডকে কোয়ালিফাই করানো এবং সেখানে নেতৃত্ব দেওয়া।

ক্রিকট আয়ারল্যান্ডের হাই-পারফরম্যান্স ডিরেক্টর গ্রাহাম ওয়েস্ট স্টার্লিংকে একজন ‘অসাধারণ নেতা’ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, নতুন টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব আগামী জুনে ভারতের বিপক্ষের সিরিজ থেকেই শুরু হবে।

Share.
Leave A Reply

Exit mobile version