নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রূপনগর থানা কমিটির সভাপতি মো. মারুফ হোসেন মিঠুকে (৩৪) আটক করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যার পর তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
পুলিশ জানায়, ছাত্র-জনতার আন্দোলন দমনে সক্রিয় থাকার অভিযোগ রয়েছে মারুফ হোসেন মিঠুর বিরুদ্ধে। এ ছাড়া পলাতক নেতাদের নির্দেশে সংগঠনটির নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা করছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বর্তমানে মিঠুকে মিরপুর মডেল থানায় পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ওসি হাফিজুর রহমান।
মারুফ হোসেন মিঠুর বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার দোলনাপুর গ্রামে। তার বাবার নাম মো. জহিরুল ইসলাম। তিনি রাজধানীর পল্লবী এলাকায় বসবাস করতেন।


