শাহবাগ থানায় ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে শাহবাগে সাংবাদিকদের এ কথা বলেন।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আজকে হয়েছে—আমি প্রথমেই ছাত্রদলের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করছি। কিন্তু সেই সাথে আমাদের যে সহযোদ্ধা চারজন ভাই রয়েছে যারা আহত হয়েছে তাদের নিকট বিনীত অনুরোধ, তারা যেন এভাবে ইচ্ছাকৃতভাবে একটা মব হতে পারে সে ধরনের পরিস্থিতি তৈরি না করে।

তিনি আরও বলেন, স্ট্যাটাস দিয়ে তারা শাহবাগ থানায় পাঁচজন এসেছে। আপনাদের স্ট্যাটাস দিয়েছেন, কিন্তু সবাইকে নিয়েই আসতেন। কারণ আপনাদের অন্যান্য যারা রয়েছে তাদের সাথে আমাদের কথা হচ্ছে। কিন্তু তারা আমাদের সাথে কোনো কথা না বলে সরাসরি শাহবাগ থানায় এসেছে।

রাকিব বলেন, স্বাভাবিকভাবেই ছাত্রদলের নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে এ ধরনের ফটোকার্ড দেখে। আমরা তো ধৈর্য ধরতে ধরতে দেয়ালে পিঠ ঠেকে গেছে। আপনারা দেখেন, ছাত্র সমাজ এবং বাংলাদেশের জনগণকে বিচার দিচ্ছি দেখুন যে কি ধরনের নোংরা এই প্রোপাগান্ডা সোশ্যাল মিডিয়ায় হচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version