সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি প্রকাশ করলেই আলোচনার কেন্দ্রে চলে আসেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এবারও তার ব্যতিক্রম হলো না। গোলাপি আভায় মোড়ানো এক গ্ল্যামারাস ফটোশুটে ধরা দিয়ে ভক্তদের মুগ্ধ করেছেন এই অভিনেত্রী। ছবিগুলো প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছে তার ফেসবুক পোস্ট।

শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একসঙ্গে ১৭টি ছবি শেয়ার করেন মিম। ছবিগুলোতে তাকে দেখা যায় গোলাপি আভার একটি নান্দনিক গাউনে। পোশাকটি নিয়েছেন লুম অ্যান্ড লাইফস্টাইল থেকে। আর তার সাজসজ্জার দায়িত্বে ছিল আকলিমা’স বিউটি পার্লার। পুরো ফটোশুটটি করেছেন পূর্ণ ফটোগ্রাফি।

ছবিগুলোর ক্যাপশনে মিম লিখেছেন, ‘Blushing in Pink, Bloom Within’। অর্থাৎ, গোলাপি রঙের আবহে নিজের সৌন্দর্য ও আত্মবিশ্বাসের বিকাশের বার্তাই তুলে ধরেছেন তিনি।

ফটোশুটটি প্রকাশের পরই মন্তব্যের ঘরে ভক্তদের প্রশংসার বন্যা বয়ে যায়। একজন লিখেছেন, ‘আমাদেরও একটা মিম রয়েছে, যা বলিউড, হলিউড কিংবা তামিল সিনেমার নায়িকাদেরও হার মানায়।’ আরেকজনের ভাষায়, ‘সৌন্দর্যের মাপকাঠি যদি কাউকে বলা যায়, তবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারেন একমাত্র মিম।’ অন্য একজন মন্তব্য করেন, ‘বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সুন্দরী নায়িকা যদি কাউকে বলতে হয়, তবে তিনি বিদ্যা সিনহা মিম।’

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সক্রিয় মিম। নতুন নতুন ফটোশুট ও স্টাইলিশ উপস্থিতির মাধ্যমে প্রায়ই ভক্তদের নজর কাড়েন তিনি।

কাজের ক্ষেত্রে বিদ্যা সিনহা মিমকে সর্বশেষ দেখা গেছে কাজী আসাদ পরিচালিত ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’-এ, যা ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে। ছবিটি প্রত্যাশিত সাড়া না পেলেও এতে তার অভিনয় দর্শকদের নজর কাড়ে। এই ওয়েব ছবিতে মিমের সঙ্গে অভিনয় করেছেন রেজওয়ান পারভেজ, খায়রুল আলম সবুজ, আ খ ম হাসানসহ আরও অনেকে।

Share.
Leave A Reply

Exit mobile version