গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার বিকেলে বরিশালের গৌরনদী প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘পবিত্র মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, নির্বাচনের সময় আমাদের দলের প্রতিশ্রুতি ছিল গণমাধ্যমকে শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তোলার ; সে লক্ষ্যে সরকার ইতোমধ্যে নানা পদক্ষেপ হাতে নিয়েছে।

তথ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ টেলিভিশনের উপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। এ আস্থা ফিরিয়ে আনতে বাংলাদেশ টেলিভিশনের সার্বিক উন্নয়ন ঘটানোর পাশাপাশি সরকারের লক্ষ্যের সাথে মিলিয়ে বিটিভিকে কতটা স্বায়ত্তশাসন দেওয়া যায়, সে বিষয় নিয়ে কাজ করছি।

Share.
Leave A Reply

Exit mobile version