ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। ধারাবাহিকের পাশাপাশি সিনেমা ও ওয়েব সিরিজে মন দিয়েছেন তিনি। আসন্ন সিনেমা ঘিরে ব্যস্ত সময় পার করছেন। দীর্ঘদিন ধরে অনুরাগীদের মনে প্রশ্ন কবে বিয়ে করছেন এই অভিনেত্রী।

অবশেষে বিয়ে নিয়ে মুখ খুলেছেন শ্রীমা। তবে তার কথায় স্পষ্ট শিগগির অনুরাগীদের প্রত্যাশা পূরণ করতে পারছেন। অভিনেত্রীর ভাষ্য, ‘আমি হ্যাপিলি সিঙ্গেল। আমি আসলে বিয়ে বিষয়টা একটু ভয় পাই। চারিদিকে এতো নেতিবাচক খবর শোনা যায়। এখনই বিয়ে নিয়ে কোনো কিছু ভাবতে চাই না। নিজের মতো ঘুরতে যাই। এই তো কিছু দিন আগেই গঙ্গার ঘাটে ঘুরে এলাম। কোথাও কোনো বাধা নেই। সেই সঙ্গে কাজও করছি। এই স্বাধীনতা খুব উপভোগ করছি।’

২০১৬ সালে কালার্স বাংলার ‘নাগলীলা’ ধারাবাহিকের মাধ্যমে তিনি অভিনয় জগতে পা রাখেন। এরপর জি বাংলার ‘জামাই রাজা’ ধারাবাহিকে ‘নীলাশা’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান। তিনি ‘মহাপ্রভু শ্রী চৈতন্য’ (বিষ্ণুপ্রিয়া চরিত্রে), ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ (রোহিণী চরিত্রে) এবং স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’-তে দ্যুতি চরিত্রে অভিনয় করেন। ২০১৯ সালে ‘টেকো’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়।

Share.
Leave A Reply

Exit mobile version