বিসিএস কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডারের ১২ জন অতিরিক্ত কমিশনারকে বদলি ও পদায়ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রোববার (১ নভেম্বর ২০২৬) কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বদলি হওয়া কর্মকর্তাদের নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এর মধ্যে মির্জা সহিদুজ্জামানকে বৃহৎ করদাতা ইউনিট, মূল্য সংযোজন কর, ঢাকা থেকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোরে বদলি করা হয়েছে।
মোহাম্মদ শহীদুল ইসলামকে কাস্টমস বন্ড কমিশনারেট, চট্টগ্রাম থেকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রামে বদলি করা হয়েছে। একইসঙ্গে তাকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রামের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
মোহাম্মদ আরিফুল ইসলামকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, ঢাকা থেকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব)-এ পদায়ন করা হয়েছে। এইচ. এম. শরিফুল হাসানকে কাস্টমস হাউস, মোংলা থেকে কাস্টমস হাউস, ঢাকায় বদলি করা হয়েছে।
নুসরাত জাহানকে জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা থেকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহীতে এবং রাকিবুল হাসানকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, গাজীপুর থেকে বৃহৎ করদাতা ইউনিট, মূল্য সংযোজন কর, ঢাকায় বদলি করা হয়েছে।
মো. দেলোয়ার হোসেনকে জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা থেকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রামে বদলি করা হয়েছে। তিনি চট্টগ্রামের কাস্টমস ইকোনমিক জোন কমিশনারেটের অতিরিক্ত দায়িত্বও পালন করবেন।
মোসা. সারমিন আক্তার মজুমদারকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব) থেকে শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরে বদলি করা হয়েছে। মো. জাহাঙ্গীর আলমকে (চলতি দায়িত্ব) কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারেট, ঢাকা এবং পূর্বতন সংযুক্তি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ থেকে কাস্টমস হাউস, মোংলায় বদলি করা হয়েছে।
মো. শাহাদাত হোসেনকে (চলতি দায়িত্ব) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহী থেকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, ঢাকায় বদলি করা হয়েছে। মুহাম্মদ কামরুল হাসানকে কাস্টমস হাউস, ঢাকা থেকে জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকায় এবং বুশরা ইয়াসমীনকে শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তর এবং পূর্বতন সংযুক্তি কাস্টমস আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প, ঢাকা থেকে জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকায় বদলি করা হয়েছে।


