রাজধানীর পল্লবী এলাকায় সকালে পরিস্থান পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে পল্লবী থানাধীন সিরামিক রোডে পার্কিং করা বাসটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসান বাসির বলেন, সকাল সোয়া ৭টার দিকে বৃষ্টির মধ্যে পরিস্থান পরিবহনের একটি পার্কিং করা বাসে আগুন দেওয়া হয়।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি বলেও জানান তিনি।

Share.
Leave A Reply

Exit mobile version