জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে নাগরিকদের হয়রানি ও দুর্নীতি বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, এনআইডি সেবায় দুর্নীতি থেকে মুক্তি চায় নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, ‘পত্রপত্রিকায় এনআইডি সেবায় হয়রানির খবর দেখলে তিনি অস্বস্তি বোধ করেন। এ ধরনের হয়রানি বন্ধে কার্যকর পরামর্শ চান তিনি। নাগরিকরা যাতে নির্বিঘ্নে সেবা পান সেটি নিশ্চিত করতে হবে।’

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘যেকোনো চিঠি পাওয়ার পর তা বুঝে পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে, যাতে আবেদনের অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায়। সঠিকভাবে আবেদন করার বিষয়ে জনসচেতনতাও প্রয়োজন।’

Share.
Leave A Reply

Exit mobile version