পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশ জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তিনি দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের আশাও প্রকাশ করেছেন।

ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেছেন, “ঈদ মোবারক!” তিনি আরও বলেন, “ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দঘন উৎসব উপলক্ষে আপনাকে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা।”

রমজান মাসের আধ্যাত্মিক তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, “পবিত্র রমজান উপলক্ষে গত এক মাস ধরে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা রোজা ও ইবাদতের মাধ্যমে সময় অতিবাহিত করেছেন।”

ঈদের মূল্যবোধের প্রসঙ্গে মোদি বলেন, “ঈদুল ফিতর আমাদের সহানুভূতি, ভ্রাতৃত্ব ও একাত্মতার চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা বিশ্বব্যাপী মানুষের শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ কামনা করি।”

দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, “আমাদের দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হোক।”

বার্তার শেষ অংশে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি সর্বোচ্চ সম্মান ও শুভকামনা পুনর্ব্যক্ত করেছেন।

Share.
Leave A Reply

Exit mobile version