ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দেশটির সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে।

এ ঘটনায় ইরান সরকার সাত দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

ফার্স নিউজ এজেন্সি-এর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। এর আগে ইরানের আরেক সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি-ও খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

প্রতিবেদন অনুযায়ী, হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতিও বিমান হামলায় নিহত হয়েছেন।

রোববার (১ মার্চ) ফার্স সংবাদ সংস্থার বরাতে আল জাজিরা এ তথ্য জানায়।

এদিকে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পর ইরানের সুপ্রিম লিডার খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বাংলাদেশ সময় রোববার মধ্যরাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর ব্যক্তি খামেনি নিহত।”

উল্লেখ্য, শনিবার (২৮ ফেব্রুয়ারি) খামেনির প্রাসাদ লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে হামলা চালায়। এতে তার প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version