ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনি।

বুধবার (৪ মার্চ) লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানিয়েছে।

তাদের প্রতিবেদনে বলা হয়, ইরানের বিপ্লবী গার্ডের চাপে দেশটির ধর্মীয় পরিষদ এসেম্বলি অব এক্সপার্টস মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি-কে তার জন্মস্থান মাশহাদ-এ দাফন করা হবে। ইরানিদের কাছে শহরটি অত্যন্ত পবিত্র হিসেবে বিবেচিত।

৮৬ বছর বয়সী খামেনির ওপর গত শনিবার সকালে হামলা চালানো হয়। মৃত্যুর আগে টানা ৩৬ বছর তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। তার জন্মও মাশহাদে। সেখানকার পবিত্র ইমাম রেজা মাজার প্রাঙ্গণেই তার পিতাকে সমাহিত করা হয়েছিল।

জানা গেছে, মৃত্যুর আগে খামেনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যেন তাকে মাশহাদের ইমাম রেজা মাজারেই চিরনিদ্রায় শায়িত করা হয়। তবে দাফনের নির্দিষ্ট তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

Share.
Leave A Reply

Exit mobile version