ফেনীর কৃতি সন্তান এবং ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক আবু নাসের মজুমদার  বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সম্মানিত স্বেচ্ছাসেবী ট্যাক্স কাউন্সেলর হিসেবে মনোনীত হয়েছেন।

বুধবার (২৫ মার্চ) বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক আবু নাসের মজুমদারকে স্বেচ্ছাসেবী ট্যাক্স কাউন্সেল হিসেবে নিয়োগ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি ট্যাক্স সংক্রান্ত বিষয়াদি, যেমন কমপ্লায়েন্স, প্রযোজ্য আইন ও বিধি-বিধান সংক্রান্ত পরামর্শ প্রদান এবং কৌশলগত ট্যাক্স পরিকল্পনায় দিকনির্দেশনা দেবেন।

এছাড়া তার পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতা বাফুফের আর্থিক সুশাসন ও কমপ্লায়েন্স আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার সার্বিক সহযোগিতা কামনা করেছে।

Share.
Leave A Reply

Exit mobile version