এপ্রিলের শেষভাগে এসে দেশের আবহাওয়ায় আরও অস্থিরতা দেখা দিতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে প্রকাশিত এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার সকাল ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের আট বিভাগের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে।

এ সময় ঝড়ের সঙ্গে বজ্রপাত, বিদ্যুৎ চমকানো এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতেরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই পরিস্থিতিতে জনসাধারণকে প্রয়োজন ছাড়া খোলা জায়গায় অবস্থান না করার পাশাপাশি নৌযান ও দুর্বল স্থাপনায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version