দেশের সরকারি জল মহালগুলো ইজারা প্রদানের ক্ষেত্রে প্রকৃত জেলেদের স্বার্থ সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
শনিবার সুনামগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে সরকারি জলমহাল আইন-২০২৬ এর খসড়া চূড়ান্তকরণ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভুমিমন্ত্রী বলেন, বিএনপি জণগণের সরকার। জনগণের জন্যই সব সময় কাজ করে যাবে। তাই অন্যসব বিষয়ের সঙ্গে সরকার প্রকৃত জেলদের স্বার্থ সুরক্ষায় সব সময় সচেষ্ট আছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের ভালবাসা নিয়ে, জনরায় নিয়ে সরকার গঠন করেছে। জনগণের স্বার্থ রক্ষা করাই তাই এ সরকারের মূল লক্ষ্য।

