Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সাংবাদিক শফিকুর রহমান আর নেই

    October 24, 2026

    রাজধানীতে দিনে ভাঙছে ৪৪ সংসার

    October 24, 2026

    কারাগারে অসুস্থ হয়ে যুবলীগ নেতার মৃত্যু

    October 23, 2026
    Facebook Instagram WhatsApp
    সদ্য প্রাপ্ত :
    • সাংবাদিক শফিকুর রহমান আর নেই
    • রাজধানীতে দিনে ভাঙছে ৪৪ সংসার
    • কারাগারে অসুস্থ হয়ে যুবলীগ নেতার মৃত্যু
    • রমনা থানার সামনে ককটেল বিস্ফোরণ
    • ফের কক্সবাজারে হোটেলে আগুন
    • নিজ ফ্ল্যাট থেকে যুব মহিলা লীগ নেত্রীর মরদেহ উদ্ধার
    • ২ মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম
    • ছিনতাইকারীর টানে চলন্ত সিএনজি থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
    Facebook X (Twitter) Instagram
    Saturday, October 24
    সময় সমাচারসময় সমাচার
    Demo
    • প্রচ্ছদ
    • জাতীয়
      • রাজধানী
    • দেশজুড়ে
      1. ঢাকা বিভাগ
      2. ময়মনসিংহ বিভাগ
      3. চট্টগ্রাম বিভাগ
      4. সিলেট বিভাগ
      5. বরিশাল বিভাগ
      6. রাজশাহী বিভাগ
      7. রংপুর বিভাগ
      8. খুলনা বিভাগ
      9. View All

      পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

      May 26, 2026

      মিরপুরে প্রতিবন্ধী বেলু ও অসহায় শাহানার পাশে বসুন্ধরা শুভসংঘ

      May 25, 2026

      ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

      May 24, 2026

      আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

      September 14, 2025

      ঝিনাইগাতীর গজনী অবকাশ কেন্দ্র ঈদ আনন্দে মুখরিত

      June 11, 2025

      আড়াইশ বছর ধরে চলছে পঞ্চায়েত প্রথা

      June 8, 2025

      দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

      April 11, 2025

      সন্ধ্যার মধ্যে ঝড়ের পূর্বাভাস, ১নং সতর্কসংকেত

      April 1, 2025

      ত্রিপুরায় ভা”রী ব’র্ষণ হলে ফেনীতে ব*ন্যার শ-ঙ্কা, আগাম প্রস্তুতির নির্দেশ জেলা প্রশাসনের

      July 9, 2026

      চট্টগ্রামে কোরবানির পশু আসা শুরু, সপ্তাহান্তে জমবে হাট

      May 21, 2026

      বান্দরবানে নতুন পুলিশ সুপারের যোগদান

      May 11, 2026

      ফেনী সীমান্তে ৬২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি

      May 10, 2026

      সুনামগঞ্জের হাওরাঞ্চলে বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে ফসল

      May 2, 2026

      সিলেট কেন্দ্রীয় শাহী ঈদগাহ পরিদর্শন করেন পুলিশ কমিশনার

      June 7, 2025

      দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

      April 11, 2025

      কারাগারে অসুস্থ হয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

      April 10, 2025

      কুয়াকাটা মহাসড়কে চলন্ত পিকআপের চাকা ফেটে ব্রিজে ধাক্কা, হেল্পার নিহত

      May 26, 2026

      ঝালকাঠিতে ১৬ আইনজীবীর সদস্যপদ বাতিল

      June 17, 2025

      পদত্যাগ করে বললেন, ‘কখনো আওয়ামী লীগের নাম মুখে নেবো না’

      May 15, 2025

      নিদ্রা সমুদ্র সৈকত: অপার সম্ভাবনার এক নিসর্গ ভূমি

      May 6, 2025

      সেতাবগঞ্জ পশুর হাটে বাড়ছে বেচাকেনা, নিরাপত্তায় কড়া নজরদারি

      May 25, 2026

      বগুড়া পুলিশ লাইন্স থেকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

      May 22, 2026

      রাজশাহীতে রেলপথ অবরোধ, যোগাযোগ বন্ধ সারাদেশের সঙ্গে

      June 11, 2025

      যমুনা নদীর পানি বাড়ছেই

      June 4, 2025

      দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

      May 23, 2026

      ডোমারে বালুভর্তি ট্রাক উল্টে ২ জন নিহত

      May 23, 2026

      দিনাজপুর টেক্সটাইল মিল চালুর প্রক্রিয়া চলছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

      April 12, 2026

      পঞ্চগড় প্রেস ক্লাব সিলগালা, ১৪৪ ধারা জারি

      May 29, 2025

      কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

      May 23, 2026

      মাগুরায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

      May 27, 2025

      নড়াইলে বোরো ধানের বাম্পার ফলন, ঝড়-বৃষ্টিতে কৃষকের মাথায় হাত

      May 4, 2025

      বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হল কুয়েটের ৩৭ শিক্ষার্থীর

      April 23, 2025

      সাংবাদিক শফিকুর রহমান আর নেই

      October 24, 2026

      কারাগারে অসুস্থ হয়ে যুবলীগ নেতার মৃত্যু

      October 23, 2026

      ফের কক্সবাজারে হোটেলে আগুন

      October 23, 2026

      ছিনতাইকারীর টানে চলন্ত সিএনজি থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

      October 23, 2026
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
      • রাজস্ব
    • আইন-আদালত
    • বিনোদন
    • খেলাধুলা
      • ক্রিকেট
    • অন্যান্য
      1. সম্পাদকীয়
      2. চাকরি
      3. স্বাস্থ্য ও চিকিৎসা
      4. ধর্ম
      5. অপরাধ
      6. তথ্যপ্রযুক্তি
      7. আবহাওয়ার
      8. ভ্রমণ
      9. শিক্ষা ও শিক্ষাঙ্গন
      10. কৃষি ও প্রকৃতি
      11. শিল্প ও সাহিত্য
      12. View All

      ট্রাম্পের ট্যারিফ: যুক্তরাষ্ট্র বনাম বিশ্ব

      April 10, 2025

      গাজায় হামলা: ইসরায়েলি আগ্রাসনে বিপর্যস্ত মানবতা

      April 8, 2025

      ৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ

      October 15, 2026

      প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত

      October 10, 2026

      জনপ্রশাসন মন্ত্রণালয়ে চাকরি, আবেদন শুরু ১২ মে

      May 7, 2026

      সেভ দ্য চিলড্রেনে নিয়োগ বিজ্ঞপ্তি

      April 29, 2026

      ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

      October 21, 2026

      হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

      October 18, 2026

      ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

      October 17, 2026

      হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ১০৮৬

      October 10, 2026

      প্রধানমন্ত্রীর সাথে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

      May 7, 2026

      হজযাত্রীদের সৌদির সতর্কবার্তা

      May 3, 2026

      আজ শুভ বুদ্ধ পূর্ণিমা

      May 1, 2026

      সৌদি আরবে পৌঁছালেন ৭৬৩৪ হজযাত্রী

      April 20, 2026

      অর্থ সরানোর অভিযোগে শিবলী রুবাইয়াত, নাফিসার ব্যাংক হিসাব তলব

      October 6, 2026

      পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার

      August 19, 2026

      প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে প্রতারণা, বেপরোয়া সেই প্রতারক ‘মজিবুর’

      July 16, 2026

      গ্রাহকের ক্রেডিট কার্ড নিয়ে জালিয়াতি, সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

      June 9, 2026

      বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, বন্ধ বহু সাইট

      October 22, 2026

      হঠাৎ ফেসবুক-ইনস্টাগ্রামে বিভ্রাট

      September 21, 2026

      যেসব ফোনে আর চলবে না হোয়াটসঅ্যাপ

      September 11, 2026

      বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, সহজে করা যাবে যেভাবে

      July 25, 2026

      সন্ধ্যার মধ্যে যে ১৯ জেলায় হতে পারে ঝড়

      July 13, 2026

      দুপুরের মধ্যে ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

      June 30, 2026

      দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

      June 18, 2026

      দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

      June 13, 2026

      প্রথম বাংলাদেশি হিসেবে এবার মাউন্ট মাকালু জয় করলেন বাবর আলী

      May 3, 2026

      হোটেল ডি’মোর শ্রীমঙ্গলের সফট ওপেনিং

      January 3, 2026

      সুন্দরবনের ভিতরে থাকতে চাইলে বনলতাকে বেছে নিন, আছে বিশেষ প্যাকেজ

      December 29, 2025

      মালদ্বীপে পরিবারের সঙ্গে রঙিন যাত্রার শুরু

      September 19, 2025

      এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

      October 20, 2026

      জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘নোঙর’ বাসে আগুন

      October 18, 2026

      ৪ দফা দাবিতে কুবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ স্থগিত

      September 20, 2026

      কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত

      September 20, 2026

      সুনামগঞ্জের হাওরাঞ্চলে বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে ফসল

      May 2, 2026

      কাপ্তাই হ্রদে মাছ ধরা বারণ

      April 21, 2026

      প্রকৃতি ও পাখির প্রতি ভালোবাসা

      July 6, 2025

      মাগুরায় পাট চাষী সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত

      June 19, 2025

      অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত হলো দিলরুবা হকের কাব্যগ্রন্থ “যদি! দেখা না হতো”

      March 5, 2026

      অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত কবি আহসান উল্যাহ’র কাব্যগ্রন্থ “শেষের পাতা”

      March 4, 2026

      বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা

      February 23, 2026

      জীবনানন্দ দাশের ১২৭তম জন্মদিন আজ

      February 17, 2026

      বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, বন্ধ বহু সাইট

      October 22, 2026

      ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

      October 21, 2026

      এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

      October 20, 2026

      হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

      October 18, 2026
    • বিজ্ঞাপন
    সময় সমাচারসময় সমাচার
    Home » রাজধানীতে দিনে ভাঙছে ৪৪ সংসার
    রাজধানী

    রাজধানীতে দিনে ভাঙছে ৪৪ সংসার

    স্টাফ রিপোর্টারBy স্টাফ রিপোর্টারOctober 24, 2026No Comments7 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest Email

    রিয়াদ হাসান ও শাহনাজের (উভয়েরই ছদ্মনাম) পাঁচ বছরের প্রেমের পরিণতিতে ২০১৭ সালের জুনে পারিবারিকভাবে বিয়ে হয়। পুরান ঢাকায় সংসার শুরু করেন তাঁরা।

    রিয়াদ ব্যবসায়ী। শাহনাজ ঘরকন্না সামলান। ২০২১ সালে একটি কন্যাসন্তানের জন্ম হয় তাঁদের। তবে তত দিনে দুজনের মধ্যে বোঝাপড়ায় সমস্যা দেখা দিয়েছে। রিয়াদকে সন্দেহ করতে শুরু করেন শাহনাজ। রিয়াদও কেমন যেন দূরে দূরে থাকেন। এভাবে মানসিক দূরত্ব তৈরি হয়ে যায় দুজনের মধ্যে। ঘটে সম্পর্কের অবনতি।

    খিটিমিটি, ঝগড়া এক পর্যায়ে বিচ্ছেদের দিকে গড়ায়। ২০২৫ সালে অবসান ঘটে দুজনের আট বছরের দাম্পত্যজীবনের। এখন রিয়াদ থাকেন পুরান ঢাকাতেই। শাহনাজ মেয়েকে নিয়ে থাকেন মিরপুরে বাবার বাড়িতে। রিয়াদ কোনো খোরপোশ দেন না। মাস্টার্স করা শাহনাজ চাকরি নিয়েছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে।

    শাহনাজের ভাষ্য, সন্তানের কথা ভেবে অনেক চেষ্টা করেও সংসার টেকাতে পারেননি। রিয়াদ বিয়ে করেছেন বলেও জানান। তবে তিনি কী করবেন, এখনো ঠিক করেননি। আপাতত মেয়েকে নিয়ে ভাবছেন।

    রাজধানীর খিলগাঁওয়ের বাসিন্দা আরিফ-নাজমার ৯ বছরের দাম্পত্যজীবনের পরিণতিও একই। তাঁরা দুজনই বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন, দুজনই এত ব্যস্ত যে সংসারের দৈনন্দিন কাজ, সাড়ে চার বছরের সন্তানকে সময় দেওয়া—এসব হয়ে উঠছিল না। বিভিন্ন বিষয়ে মতবিরোধ থেকে তা ক্রমে জটিল আকার ধারণ করে। পরে ঘটে যায় বিচ্ছেদ।

    শুধু এই দুই দম্পতি নন, রাজধানীতে একই ছাদের নিচে থেকেও পরস্পর দূরে সরে যাচ্ছেন এমন হাজারো দম্পতি। নগরের সংসার ভাঙার পরিসংখ্যানে উঠে এসেছে উদ্বেগজনক

    বাস্তবতা। পরিসংখ্যান বলছে, রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় প্রতিদিন গড়ে ভাঙছে ৪৪টি সংসার। অর্থাৎ ঘণ্টায় প্রায় দুটি করে বিচ্ছেদ ঘটছে। বিচ্ছেদের এই চিত্রে নারীদের পক্ষ থেকে আবেদনের সংখ্যাও অনেক বেশি। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় সাত হাজার ৫১৪টি এবং জানুয়ারি থেকে জুন পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় দুই হাজার ৮৫১টি তালাক কার্যকর হয়েছে।

    শারীরিক ও মানসিক নির্যাতন, পারস্পরিক আস্থার সংকট, সন্দেহ-সংশয়, মাদকের নেশা—এসব ক্ষতিকর বিষয় প্রতিনিয়ত নগরের দাম্পত্যজীবনে ফাটল ধরাচ্ছে। আর্থিক টানাপড়েনও অনেক দাম্পত্যসংকটের বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। যার পরিণতি একটি সংসারের কয়েকটি জীবনকে ফেলে দিচ্ছে ঘোর অনিশ্চয়তার মধ্যে। বিবাহবিচ্ছেদে সবচেয়ে সংকটে পড়ে নির্দোষ সন্তানরা। কে দেখবে, কার কাছে থাকবে, কে দেবে সুন্দর ভবিষ্যতের নিশ্চয়তা—এই টানাপড়েনে অনেক শিশু-কিশোরের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে।

    দক্ষিণ সিটিতে তালাক বেশি : দক্ষিণ সিটির চলতি বছরের প্রথম ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর) ও উত্তর সিটি করপোরেশনের ছয় মাসে গড় হিসাব করলে দক্ষিণে তালাকের সংখ্যা বেশি। ৯ মাসের (সাত হাজার ৫১৪ তালাক) তথ্য মতে, প্রতিদিন ভাঙছে প্রায় ২৮টি সংসার। অন্যদিকে উত্তর সিটি করপোরেশনের ছয় মাসে পাওয়া (দুই হাজার ৮৫১ তালাক) তথ্য মতে, প্রতিদিন ভাঙছে ১৬টি সংসার। এ হিসাবে উত্তরের তুলনায় দক্ষিণে প্রায় ৭৫ শতাংশ বেশি তালাক কার্যকর হয়েছে।

    দক্ষিণ সিটির গত কয়েক বছরের তথ্যেও বিচ্ছেদের প্রবণতা স্পষ্ট। ২০২৩ সালে সেখানে তালাকের কার্যকর হয় সাত হাজার ৫৩০টি, ২০২৪ সালে সাত হাজার ৬৯৫টি, ২০২৫ সালে আট হাজার ১৭৪টি এবং চলতি বছরের প্রথম ৯ মাসে সাত হাজার ৭১৪টি।

    অন্যদিকে উত্তর সিটি করপোরেশনে ২০২৩ সালে আবেদন পড়ে পাঁচ হাজার ৪১৪টি, এর মধ্যে কার্যকর হয় পাঁচ হাজার ২৩০টি। ২০২৪ সালে পাঁচ হাজার ৪৫৯টি আবেদন পড়ে, তালাক কার্যকর হয় পাঁচ হাজার ৩০৫টি। ২০২৫ সালে আবেদন জমা পড়ে পাঁচ হাজার ৮৪৭টি, তালাক কার্যকর হয় পাঁচ হাজার ৩২৬টি। সর্বশেষ চলতি বছরের প্রথম ছয় মাসে তিন হাজার ১৫৯টি আবেদন জমা পড়ে, এর মধ্যে দুই হাজার ৮৫১টি তালাক কার্যকর হয়। এই হিসাব বলছে, সবচেয়ে উদ্বেগজনক দিক হলো—বিচ্ছেদের নোটিশ যাওয়ার পর পুনর্মিলনের ঘটনা খুবই কম। আবেদনের পর ৫.৮৭ শতাংশ আপস হয়েছে।

    তালাকে নারীরা দ্বিগুণ : ঢাকার দুই সিটির তথ্য বলছে, বিচ্ছেদের সিদ্ধান্তে নারীরা এখন স্পষ্টভাবে এগিয়ে। দক্ষিণ সিটির ২০২৩ থেকে ২০২৬ সালের তথ্যেও একই চিত্র দেখা যায়। সেখানে মোট ২৩ হাজার ৩৯৯টি তালাক কার্যকর হয়। এর মধ্যে নারী কর্তৃক তালাক দেওয়া হয় ১৬ হাজার ৮৪৮টি, পুরুষ কর্তৃক তালাক দেওয়া হয় ছয় হাজার ৫৫১টি।

    অন্যদিকে উত্তর সিটি করপোরেশন এলাকায় ২০২৩ থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ১৯ হাজার ৮৬৭টি তালাকের আবেদন জমা পড়েছে। এর মধ্যে পুরুষের আবেদন জমা পড়েছে সাত হাজার ৪১৭টি এবং নারীর আবেদন জমা পড়ে ১২ হাজার ৪৫০টি। দুই সিটির মোট ৪৩ হাজার ২৬৬টি তালাকের মধ্যে পুরুষের ১৩ হাজার ৯৬৮টি এবং নারীর ২৯ হাজার ২৯৮টি। হিসাব অনুযায়ী, পুরুষের তুলনায় নারীর পক্ষ থেকে তালাকের সংখ্যা প্রায় ১০৯.৬ শতাংশ বেশি। অর্থাৎ নারীর পক্ষ থেকে প্রায় ২.১ গুণ বেশি তালাক দেওয়া হয়েছে।

    তালাকের নোটিশেও অনিয়ম : দুই সিটি করপোরেশনের কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, কিছু তালাকের নোটিশে স্বামী বা স্ত্রীর পূর্ণাঙ্গ ঠিকানা দেওয়া হয় না। ফলে নোটিশ পাঠানোর পর তা ফেরত আসে। আবার কেউ কেউ নোটিশ গ্রহণ না করলেও আইনি প্রক্রিয়া চলতে থাকে। মুসলিম পারিবারিক আইন অনুযায়ী তালাকের নোটিশের পর নির্ধারিত সময়ের মধ্যে পুনর্মিলনের সুযোগ থাকে। কিন্তু নোটিশ যথাযথভাবে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে না পৌঁছালে সেই সুযোগও বাধাগ্রস্ত হতে পারে।

    ‘মনের অমিল’-দুই শব্দের আড়ালে যত কারণ : তালাকের নোটিশে সবচেয়ে বেশি যে কারণটি দেখা যায়, সেটি হলো মনের অমিল। কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, এই দুই শব্দের আড়ালে রয়েছে নানা ধরনের দাম্পত্য সংকট। প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, অন্তত ১২টি কারণে বিচ্ছেদের ঘটনা ঘটছে। এর মধ্যে রয়েছে শারীরিক ও মানসিক নির্যাতন, যৌতুকের চাপ, ভরণপোষণ না দেওয়া, স্বামী বা স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক, মাদকাসক্তি, সন্দেহপ্রবণতা, অর্থনৈতিক চাপ, প্রবাসী স্বামীর সঙ্গে দীর্ঘ বিচ্ছিন্নতা, পারিবারিক হস্তক্ষেপ, সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত আসক্তি, একে অন্যকে সময় না দেওয়া, যোগাযোগের ঘাটতি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাব ও ‘বিকল্প জীবনের’ আকাঙ্ক্ষা বিচ্ছেদের কারণ হচ্ছে। এসব বিষয় নারী ও পুরুষ উভয় পক্ষ থেকে সংসার ভাঙনের পেছনে কাজ করছে।

    নারীরা কেন বেশি বিচ্ছেদের আবেদন করছেন : অপরাধ ও মনো বিশেষজ্ঞদের মতে, নারীদের শিক্ষা ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এর অন্যতম কারণ। আগে অনেক নারী নির্যাতন, অবহেলা বা অসুখী দাম্পত্য জীবন থেকে বেরিয়ে আসতে চাইলেও অর্থনৈতিক ও সামাজিক নির্ভরতার কারণে সিদ্ধান্ত নিতে পারতেন না। এখন পরিস্থিতি বদলেছে। মনোবিজ্ঞানীদের মতে, নারীর অর্থনৈতিক স্বাধীনতা বাড়ার পাশাপাশি নিজের অধিকার সম্পর্কে সচেতনতাও বেড়েছে। ফলে দীর্ঘদিনের নির্যাতন বা অসম্মান মেনে নিয়ে সংসার চালিয়ে যাওয়ার প্রবণতা কমছে।

    তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, নারীর অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই তালাকের নেতিবাচক কারণ নয়। বরং কোনো নারী নির্যাতন থেকে মুক্তির জন্য বিচ্ছেদের সিদ্ধান্ত নিলে সেটিকে সামাজিক পরিবর্তনের অংশ হিসেবেও দেখতে হবে। কারণ অনেক নারী স্বেচ্ছায় নয়, বরং দীর্ঘদিনের শারীরিক ও মানসিক নির্যাতন, অপমান ও অবহেলার শিকার হয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে বাধ্য হন।

    সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিবাহবহির্ভূত সম্পর্কের প্রভাব : সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক ব্যবহার দাম্পত্য সম্পর্কের ওপরও প্রভাব ফেলছে। ফেসবুক, মেসেঞ্জারসহ বিভিন্ন মাধ্যমে নতুন সম্পর্ক তৈরি, পুরনো সম্পর্ক পুনরুজ্জীবিত হওয়া কিংবা স্বামী-স্ত্রীর মধ্যে সন্দেহ তৈরি হওয়ার ঘটনাও এখন বিচ্ছেদের কারণ হয়ে উঠছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বিবাহবহির্ভূত সম্পর্ক। অনেক ক্ষেত্রে আবেদনে সরাসরি ‘বিবাহবহির্ভূত সম্পর্ক’ লেখা না হলেও ‘মনের অমিল’, ‘মানসিক নির্যাতন’ বা ‘দাম্পত্য কলহ’ হিসেবে কারণ উল্লেখ করা হয়।

    মাদকেও ভাঙছে সংসার : দাম্পত্য বিচ্ছেদের নেপথ্যে মাদকাসক্তির বিষয়টিও উঠে আসছে। মাদক সেবনের পর নির্যাতন, পরিবারের প্রতি দায়িত্বহীনতা, অর্থ নষ্ট করা এবং সন্দেহ-অবিশ্বাসের কারণে অনেক দাম্পত্য সম্পর্কে চরম সংকট তৈরি হচ্ছে। তালাকের আবেদনে মাদকাসক্তিকে কারণ হিসেবে উল্লেখ করার ঘটনাও রয়েছে।

    সবচেয়ে বড় ক্ষতি সন্তানের : দাম্পত্য বিচ্ছেদের সবচেয়ে বড় প্রভাব পড়ে সন্তানদের ওপর। মা-বাবার সম্পর্ক ভেঙে যাওয়ার পর তাদের মানসিক নিরাপত্তা, পড়াশোনা, সামাজিক সম্পর্ক এবং ভবিষ্যৎ পারিবারিক জীবন সম্পর্কে ধারণায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে বিশেষজ্ঞদের মতে, শুধু সন্তান কিংবা সামাজিক চাপের কারণে নির্যাতনমূলক সম্পর্ক টিকিয়ে রাখাও সমাধান নয়। বরং সম্পর্ক ভাঙনের আগেই দাম্পত্য কাউন্সেলিং, পারিবারিক সহায়তা এবং প্রয়োজন হলে আইনগত সহায়তার সুযোগ বাড়ানো জরুরি।

    সমাজ বিশ্লেষকদের মতে, রাজধানীতে বাড়তে থাকা তালাক তাই কেবল সংসার ভাঙার পরিসংখ্যান নয়। এর সঙ্গে জড়িয়ে আছে নগরজীবনের চাপ, অর্থনৈতিক স্বাধীনতা, নারীর অধিকার সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যম, মাদক, পরকীয়া, পারিবারিক মূল্যবোধের পরিবর্তন এবং স্বামী-স্ত্রীর পারস্পরিক সহনশীলতার সংকট।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও সমাজ-অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, রাজধানীতে উচ্চশিক্ষিত ও কর্মজীবী মানুষের সংখ্যা বেশি হলেও এটিকে সরাসরি বিবাহবিচ্ছেদের কারণ হিসেবে দেখার সুযোগ নেই। বরং দাম্পত্য সম্পর্কে পারস্পরিক সহনশীলতা, ধৈর্য এবং আলোচনার মাধ্যমে যৌথ সিদ্ধান্তে পৌঁছানোর প্রবণতা কমে যাওয়াই বড় সংকট।

    ফিচার্ড ব্রেকিং নিউজ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email
    স্টাফ রিপোর্টার

    Related Posts

    সাংবাদিক শফিকুর রহমান আর নেই

    October 24, 2026

    কারাগারে অসুস্থ হয়ে যুবলীগ নেতার মৃত্যু

    October 23, 2026

    রমনা থানার সামনে ককটেল বিস্ফোরণ

    October 23, 2026

    ফের কক্সবাজারে হোটেলে আগুন

    October 23, 2026

    নিজ ফ্ল্যাট থেকে যুব মহিলা লীগ নেত্রীর মরদেহ উদ্ধার

    October 23, 2026

    ২ মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

    October 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Don't Miss

    সাংবাদিক শফিকুর রহমান আর নেই

    By স্টাফ রিপোর্টারOctober 24, 20260 Views

    ফরিদগঞ্জের সাবেক সংসদ সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান ইন্তেকাল…

    রাজধানীতে দিনে ভাঙছে ৪৪ সংসার

    October 24, 2026

    কারাগারে অসুস্থ হয়ে যুবলীগ নেতার মৃত্যু

    October 23, 2026

    রমনা থানার সামনে ককটেল বিস্ফোরণ

    October 23, 2026
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    Our Picks

    সাংবাদিক শফিকুর রহমান আর নেই

    October 24, 2026

    রাজধানীতে দিনে ভাঙছে ৪৪ সংসার

    October 24, 2026

    কারাগারে অসুস্থ হয়ে যুবলীগ নেতার মৃত্যু

    October 23, 2026

    রমনা থানার সামনে ককটেল বিস্ফোরণ

    October 23, 2026

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    Demo
    আজকের দিন-তারিখ
    October 2026
    S S M T W T F
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31  
    « Sep    

    প্রকাশক : সাবিনা ইয়াছমিন
    সম্পাদক মন্ডলী সভাপতি : এডভোকেট মোঃ মাহাবুবুর রহমান |
    ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মামুন হোসেন খন্দকার
    ঠিকানা: ৮/৪ তোপখানা রোড রমনা ঢাকা ১২১৭
    ইমেইল: info@somoyshomachar.com
    যোগাযোগ: +৮৮-০১৭১১৯৯৬৩১৮

    আওয়ার পিক্স

    সাংবাদিক শফিকুর রহমান আর নেই

    October 24, 2026

    রাজধানীতে দিনে ভাঙছে ৪৪ সংসার

    October 24, 2026

    কারাগারে অসুস্থ হয়ে যুবলীগ নেতার মৃত্যু

    October 23, 2026
    আজকের দিন-তারিখ
    • ()
    • ()
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • প্রচ্ছদ
    • দেশজুড়ে
    • রাজনীতি
    • অন্যান্য
    কপিরাইট © 2026 সর্বস্বত্ব সংরক্ষিত I সময় সমাচারI Designed & Develop by Prime Digital Agency.

    Type above and press Enter to search. Press Esc to cancel.